ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ১৯ নভেম্বর ২০২১

‘আইনে সুযোগ থাকলেও সরকার ইচ্ছে করে অনুমতি দিচ্ছে না’

আইনে সুযোগ থাকলেও সরকার ইচ্ছে করে বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

গত শনিবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবারও তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও গত বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আবেদন গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন।

কিন্তু দলের চেয়ারপারসন গুরুতর অসুস্থ দাবি করে তার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। এই দাবিতে আগামীকাল শনিবার গণঅনশন কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব খালেদা জিয়ার ইস্যু নিয়ে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আইনি সুযোগ নেই একথা ঠিক নয়। সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারে। তারা চাইলে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশেও পাঠাতে পারেন। কিন্তু সরকার ইচ্ছা করে অনুমতি দিচ্ছে না।

বিএনপি প্রধান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমনটা জানিয়ে ফখরুল বলেন, রাজনীতির পাশাপাশি খালেদা জিয়াকে জীবন থেকেও সরিয়ে দিতে সরকার ষড়যন্ত্র করছে।

আইনিউজ/এসডি

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

 

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

শ্রীকৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে মনিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়