নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে নতুন তিন মুখ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে নতুন তিন জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মৃত্যুজনিত কারণে তাদের যুক্ত করা হয়েছে।
প্রেসিডিয়ামের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়া সদস্য তিনজন হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল চারটায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই নতুন তিনজনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
বৈঠক সূত্রে জানা যায়, শোক প্রস্তাবের মাধ্যমে ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়। শেখ হাসিনার অনুমতিক্রমে শূন্য হওয়া প্রেসিডিয়াম সদস্য পদে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর সাংগঠনিক সম্পাদকবৃন্দ তাদের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।
বৈঠকে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলমকে দলীয় সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে আওয়ামী লীগ। পাশাপাশি হারাতে হচ্ছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদও।
বৈঠক সূত্রে জানা যায়, সভায় সাংগঠনিকভাবে দোষী সাব্যস্ত হন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
আইনিউজ/এসডি
খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
শ্রীকৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে মনিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব
চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























