নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে রেজা কিবরিয়া-নূর
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার (২০ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারা। এ সময় সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুর রাজনীতির বাইরে গিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করে মুক্তি দেয়। এরপর আরও তিন দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার।
কিন্তু খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে কয়েকবার আবেদন করা হলেও কোনো সাড়া মিলছে না। এ অবস্থায় গত বৃহস্পতিবার দলের পক্ষ থেকে দলীয় চেয়ারপারসনের বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে গণঅনশনের ঘোষণা দেয় বিএনপি।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























