ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২১, ২১ নভেম্বর ২০২১
আপডেট: ১২:২২, ২১ নভেম্বর ২০২১

খালেদা জিয়ার চিকিৎসা : স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবেন ২০ দলীয় নেতারা

হাসপাতালে বেগম খালেদা জিয়া।

হাসপাতালে বেগম খালেদা জিয়া।

জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করবেন ২০-দলীয় জোটের নেতারা।

রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

প্রতিনিধি দলের সদস্য জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এবং এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে আরও রয়েছেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের এবং এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়