ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২১ নভেম্বর ২০২১
আপডেট: ১৬:৪২, ২১ নভেম্বর ২০২১

দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ফের বাড়ল

দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৭ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৩ জনে। এর আগের দিন (শনিবার) করোনাভাইরাস সংক্রমিত হয়ে কেউ মারা যান নি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী। এ সময়ে ঢাকায় ৫, চট্টগ্রামে ১ ও খুলনায়  ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

একই সময়ে  নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে।

রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৩৫ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও  ১৯২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জনে।

 আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়