ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১১, ২১ নভেম্বর ২০২১

বিএনপি চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র উদ্দেশ্য বেগম জিয়ার স্বাস্থ্য ভালো করা নয়, বিএনপি চায় বেগম জিয়া সবসময় অসুস্থ থাকুক। তাহলে উনারা সবসময় বলতে পারবেন তাকে বিদেশ পাঠাতে হবে। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন, যেটি অনভিপ্রেত। 

রোববার রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো আয়োজিত গোলটেবিল বৈঠকশেষে বেগম জিয়াকে বিদেশে নিতে বিএনপির শনিবারের গণঅনশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। 

আরও পড়ুন : জানুয়ারিতে হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

মন্ত্রী বলেন, গতকাল বেগম জিয়াকে বিদেশ নেয়ার জন্য নয়া পল্টনে তাদের কার্যালয়ের সামনেসহ বিভিন্ন জায়গায় গণঅনশন করা হয়েছে। নয়া পল্টনের কার্যালয়ের সামনে দোকানপাট থেকে খবর যেটি জানা যাচ্ছে, গণঅনশনের সময় সেখানে খাবারের দোকানগুলোতে ভালো বেচা-বিক্রি হয়েছে। সেখানে অনেক রাজনৈতিক নেতা বক্তব্য রেখেছেন যাদেরকে মানুষ রাজনীতিতে পরিত্যক্ত মনে করে। যারা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে গেছেন, তারা সেখানে গিয়ে অনেকেই তাদের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেছেন।

আরও পড়ুন : চতুর্থ ধাপের ইউপি নির্বাচন : চার বিভাগে নৌকার মনোনয়ন পেলেন যারা

ড. হাছান বলেন, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা হয় এবং ভালো চিকিৎসা হচ্ছে। বাংলাদেশে বিশ্বমানের বেশ কয়েকটি হাসপাতালও হয়েছে। বেগম জিয়াকে তার হাঁটুর ব্যথার জন্য কিংবা পেটের অসুবিধার জন্য কেন বিদেশ পাঠাতে হবে।

কথায় কথায় তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, না কি বেগম জিয়া পালাতে চাচ্ছেন, সেটিই হচ্ছে প্রশ্ন বলেন তথ্যমন্ত্রী। 

আরও পড়ুন : প্রশ্নপত্র ফাঁস : বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি

ইতিপূর্বেও বেগম জিয়া যখন অসুস্থ হয়েছিলেন তখনও বিএনপি প্রতিদিন বেগম জিয়াকে বিদেশ পাঠাতে হবে, পাঠাতে হবেএই জিকির তুলেছিল, কিন্তু তিনি দেশের ডাক্তারদের চিকিৎসায় ভালো হয়ে ঘরে ফেরত গিয়েছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, অবশ্যই বেগম জিয়া সুস্থ থাকুক এবং দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরত যান সেটিই আমি কামনা করি, তবে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি অনভিপ্রেত।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়