আবহাওয়া ডেস্ক
আপডেট: ১৪:১০, ২২ নভেম্বর ২০২১
রাতের তাপমাত্রা কমে পড়তে পারে কুয়াশা
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, একই সঙ্গে বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। সোমবার (২২ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তিনি বলেন, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৬ দশমিক ছিল টেকনাফে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























