ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ২২ নভেম্বর ২০২১

একদিনে মারা গেলেন আরও ২ করোনা রোগী, শনাক্ত বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জনে। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জনই নারী। এই সময়ে ঢাকায় ও চট্টগ্রামে ১ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

একই সময়ে  নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে।

আরও পড়ুন- কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন সুপ্রিম কোর্ট

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬১৪ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।

আরও পড়ুন-  সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৩৯ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ