ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ২৩ নভেম্বর ২০২১

‘২০২২ সাল থেকে বাংলাদেশে করোনার টিকার উৎপাদন শুরু হবে’

আগামী বছর অর্থাৎ ২০২২ সাল থেকে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকার উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আরও পড়ুন : ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২১.৭৫ শতাংশ

সালফান এফ রহমান বলেন, ইনসেপ্টা চায়নার একটি কোম্পানির সঙ্গে আলোচনা করছে। তাদের সঙ্গে টার্ম ও কন্ডিশন চূড়ান্ত হলে ইনসেপ্টা উৎপাদন শুরু করতে পারবে। বেক্সিমকোও টিকা উৎপাদনের কার্যক্রম শুরু করেছে। আশা করছি, আগামী চার থেকে ছয় মাসের মধ্যে আমরা টিকা উৎপাদনের কার্যক্রম শেষ করতে পারবো।

আরও পড়ুন : ১১ মার্চ থেকে আরও তিন মাস ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

তিনি আরও বলেন, আগামী মাসে ভারত থেকে টিকা আসা শুরু হবে এবং আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে সব টিকা চলে আসবে।

মিট দ্য রিপোর্টার্সে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

Green Tea
সর্বশেষ