ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৪, ২৪ নভেম্বর ২০২১

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬১ জনে। 

একই সময়ে  নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১২ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনে।

বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ২ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৩৮ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ