নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:০৫, ২৮ নভেম্বর ২০২১
শ্রীমঙ্গলে তাপমাত্রা নামল ১২ ডিগ্রির নিচে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৮ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।
গত বৃহস্পতিবার থেকে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিল ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ( ২৬ নভেম্বর) ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের নদী অববাহিকার হালকা কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, সেখানে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























