নিজস্ব প্রতিবেদক
হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান
সাজিদুর রহমান
হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্যপদ পূরণে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। সোমবার (২৯ নভেম্বর) শুরা কমিটির বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই
তিনি বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূন্যপদ পূরণ করতে আমরা তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নিই। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজিদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।
এর আগে সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার ইমামতি করেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় মখবরায়ে জামেয়া কবরস্থানে হেফাজত মহাসচিবকে দাফন করার কথা রয়েছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























