নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩৯, ৩০ নভেম্বর ২০২১
রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে সহপাঠীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে রামপুরা সড়ক অবরোধ করে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ কারণে রামপুরা সড়কে যান চলাচল সীমিত করেছে ট্রাফিক বিভাগ।
আমার বাবা কাঁদছে নিরাপদ সড়কের দাবিতে, অ্যাম আই নেক্সট, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, গণপরিবহনে শিক্ষার্থী হয়রানি বন্ধ করো- শীর্ষক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে।
আরও পড়ুন- রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাসে আগুন
ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার জানান, বাড্ডা থেকে যানবাহন ছেড়ে গেলেও রামপুরায় অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বনশ্রী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা রামপুরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























