ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ৩ ডিসেম্বর ২০২১

শুক্রবারেও সড়কে শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুক্রবার ছুটির দিনেও অব্যাহত আছে। এদিন বেলা ১১টার পর রাজধানীর রামপুরা ব্রিজের কাছে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

খিলগাঁও মডেল কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের একটি অংশে অবস্থান নিয়েছেন। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা তাদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীরা বলছেন, সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর এবং নিরাপদ সড়ক তাদের অধিকার। এই অধিকার বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এজন্য ছুটির দিনেও তারা আন্দোলন অব্যাহত রেখেছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রামপুরা ব্রিজের কাছে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে নজিরবিহীন আন্দোলন করে শিক্ষার্থীরা। তখন এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী মারা যান। এর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এর রেশ কাটতে না কাটতেই গত সোমবার রাতে রাজধানীর রামপুরায় বাসচাপায় মারা যান এসএসসি ফলপ্রার্থী এক শিক্ষার্থী। এর প্রতিবাদে রাতেই কমপক্ষে নয়টি বাসে আগুন দেওয়া হয়।

মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিনভর আন্দোলন শেষে বাড়িতে ফিরে যান তারা। বুধ ও বৃহস্পতিবারও তারা আন্দোলন অব্যাহত রাখেন।

গত বুধবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ক্ষতি পোষাতে শিক্ষার্থীদের আন্দোলন বাদ দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানান।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়