নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সড়কে ঝরলো আরও এক শিক্ষার্থীর প্রাণ
মাহাদি হাসান লিমন
রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পদ্মা তেল পাম্পের সামনে কন্টেইনারবাহী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মাহাদি হাসান লিমন (২১) গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আসাদ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদ শেখ বলেন, শুক্রবার দিবাগত রাত ৩-৪টার মধ্যে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেল পার হয়ে পদ্মা গেটের সামনে একটি লরি লিমনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর লরি চালক পালিয়ে যায়। তবে লরিটি আটক করে আমরা থানায় নিয়ে এসেছি। চালককে আটকের চেষ্টা চলছে।
নিহত লিমনের ফুফা মো. ইমাম হাসান ঢাকা পোস্টকে বলেন, রাতে ধানমন্ডির জিগাতলার আত্মীয়র বাসা থেকে নিজের বাসা কাউলায় ফেরার সময় একটি লরি লিমনকে চাপা দেয়। তার মাথা ও বুকের ওপর দিয়ে লরি চলে যায়। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লিমন গ্রিন ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দমদমা গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক। লিমন পরিবারের সঙ্গে কাওলা এলাকায় থাকতেন।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























