নিজস্ব প্রতিবেদক
সি এম তোফায়েল সামির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক ও সিলেটবাসীর প্রাচীন সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
সোমবার (৬ ডিসেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন- সিলেটের কৃতি সন্তান তোফায়েল সামি আর নেই
শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, উচ্চশিক্ষিত ও রুচিশীল সি এম তোফায়েল সামি জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেছেন। সিলেটবাসীর সার্বিক কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। সদালাপী এবং সজ্জন তোফায়েল সামির মৃত্যু সিলেটবাসীর জন্য এক অপূরনীয় ক্ষতি।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামির ভাই সিএম তোফায়েল সামি সোমবার (৬ ডিসেম্বর) বেলা ২টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আরও পড়ুন- চেয়ারম্যান পদের মনোনয়নপত্র নিলেন শাল্লার ঝুমন দাস
সিএম তোফায়েল সামি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। পূর্বপূরুষরা ছিলেন জমিদার। সাবেক এই বিশিষ্ট ব্যাংকার কয়েক দশক থেকে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। অবসর জীবনে লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
আইনিউজ/এসডিপি
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























