ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ৮ ডিসেম্বর ২০২১

দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ২৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে। 

আরও পড়ুন- ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে। 

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪ জন পুরুষ, ২ জন নারী। এ সময়ে ঢাকায় ৩, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।  

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মুরাদ হাসান

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৯৬ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৪৯ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

আরও পড়ুন- স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়