নিজস্ব প্রতিবেদক
একদিন সারাবিশ্ব বাংলাদেশের পাসপোর্টকে সমীহ করবে
একদিন সারাবিশ্ব বাংলাদেশের পাসপোর্টকে সমীহ করবে বলে আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’-এর দশম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন- বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক খাতেও বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। মাত্র ৫০ বছরে বাংলাদেশের এ অর্জনকে পুরো বিশ্বই স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতে এমন দিন আসবে, যখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে প্রত্যেকটি দেশের দূতাবাস সমীহ করবে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা একটি শোষণহীন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার নিজের জীবন বাজি রেখেছিলেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সরকারের যুগোপযোগী নীতির কারণে দেশে ব্যবসায়ী ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।
আরও পড়ুন- ইভ্যালি কেলেঙ্কারিতে আসামি হয়ে যা বললেন তাহসান-মিথিলা-শবনম ফারিয়া
রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এফবিসিসিআই ১৬ দিনব্যাপী লাল সবুজের এই মহোৎসবের আয়োজন করেছে। আজ ছিল খুলনা ও সিলেট বিভাগের ওপর আয়োজন।
সভাপতির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এই দুটি বিভাগেই সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। জাতীয় অর্থনীতিতেও খুলনা ও সিলেটের অবদান অনেক।
আরও পড়ুন- যেকোনো সময় গ্রেফতার হতে পারেন তাহসান-মিথিলা-ফারিয়া
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে উন্নয়নের গতিপথে তুলে এনেছেন বঙ্গবন্ধু। তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ গঠনে তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১৬ দিনব্যাপী এই আয়োজনের ১১তম দিন শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























