আইনিউজ ডেস্ক
২৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন সাংবাদিক ফখরুল
সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞা
মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আজকের পত্রিকার সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞা। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ফখরুল আজকের পত্রিকার অনলাইন বিভাগে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন পত্রিকাটির প্রধান প্রতিবেদক রাশেদ নিজাম।
আরও পড়ুন- বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, জানুন লক্ষণ
জানা গেছে, শনিবার সকাল ৮টায় অফিসে গিয়েছিলেন ফাহির। সারাদিন স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করেন। এরপর বিকেল ৩টায় অফিস থেকে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। মোহাম্মদপুর টাউন হলের পাশে ভাড়া করা একটি বাসায় কয়েকজন বন্ধুসহ থাকতেন ফাহির।
ফাহিরের বন্ধু ফাহমিদা তাপসী বলেন, বাসায় ফিরে শরীর খারাপের কথা বন্ধু ফয়সাল আহমেদকে জানান ফাহির ফখরুল। এরপর শরীর আরও খারাপ হওয়া শুরু করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অজ্ঞান অবস্থায় প্রথমে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ফাহির মারা গেছেন। এরপর তাকে পাশের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাহির মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আরও পড়ুন- বয়স ৩০ পেরোলেই যে পরীক্ষাগুলো করিয়ে নেওয়া ভালো
ফখরুল ইসলাম ভূঁঞা গণমাধ্যমে ‘ফাহির ফখরুল’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। বাবা মো. নজরুল ইসলাম ভূঁঞা ও মা মোসাম্মৎ জুলেখা বেগমের দুই ছেলের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ সন্তান।
এসএসসি, এইচএসির পর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) থেকে যোগাযোগ ও গণমাধ্যম বিভাগে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন তিনি। ২০১৯ সালের জানুয়ারি থেকে সাংবাদিকতায় সংশ্লিষ্ট হন ফাহির। চলতি বছরের মার্চের শুরুতে তিনি আজকের পত্রিকায় যোগ দেন।
আরও পড়ুন- হৃদযন্ত্র ভালো রাখতে তিন যোগাসন
শনিবার রাতে তার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। রোববার (১২ ডিসেম্বর) বাদ জোহর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।
আইনিউজ/এসডিপি
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























