ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫২, ১১ ডিসেম্বর ২০২১

রোববার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

বিতর্কিত মন্তব্যের জন্য সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রোববার (১২ ডিসেম্বর) মামলা করবে বিএনপি। 

শনিবার (১১ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- রোববার ফাইভ-জি যুগে প্রবেশ করছে বাংলাদেশ

শায়রুল বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের নেতৃত্বে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার মামলাটি দায়ের করবেন। এছাড়া খুলনা ও রংপুর বিভাগ বাদে সব বিভাগে বিশেষ ট্রাইব্যুনালেও মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন- বাংলাদেশে করোনার ওমিক্রন ধরন শনাক্ত

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কল রেকর্ড ফাঁস, অভিনেত্রী মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি - সবকিছু নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে নির্দেশ দিয়েছিলেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।

আরও পড়ুন- নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

এদিকে পদত্যাগের পর শুক্রবার মধ্যরাতে মুরাদ হাসান কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন। কিন্তু কানাডিয়ান সরকার মুরাদ হাসানকে দেশে প্রবেশ করতেই দেয়নি।

ঢাকার কানাডীয় হাইকমিশনার গণমাধ্যমকে জানান, করোনাকালীন কানাডা ভ্রমণের যথাযথ অনুমোদনের কাগজপত্র না থাকায় দেশটিতে প্রবেশাধিকার পাননি মুরাদ। তাকে প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে একমাত্র এখতিয়ার দেশটির ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সির।

আইনিউজ/এসডিপি 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়