আবহাওয়া ডেস্ক
আপডেট: ১২:৪৯, ১২ ডিসেম্বর ২০২১
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আগামী দুদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১২ ডিসেম্বর) হেমন্তের শেষ মাস আগ্রহায়ণের ২৭ তারিখ। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন- চতুর্থ শিল্পবিপ্লবের ভিত্তি হিসেবে তিন বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ‘রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ায়। শৈত্যপ্রবাহের জন্য তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামা একটা শর্ত। কিন্তু এখনই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এটা বলা যাবে না। কারণ শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে দুই-তিন দিন থাকতে হয়। এছাড়া পাশাপাশি কয়েকটি স্টেশনেও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে হয়। তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও অন্যান্য শর্ত পূরণ না হওয়ায় আমরা এখনই শৈত্যপ্রবাহ বলছি না।’
আরও পড়ুন- শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘তবে আগামী দু-তিনদিনে তাপমাত্রা আরেকটু কমতে পারে। তাই আগামী দুদিনের মধ্যে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। উত্তরাঞ্চলে ১০ ডিগ্রির খুব বেশি নিতে নামবে না, আপাতত ৮-এর নিচে নামা কঠিন হয়ে যাবে। তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা বেশি কমবে।’
‘আপাতত উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ যেটা শুরু হতে পারে, সেটা হবে মৃদু। আপাতত মাঝারি কিংবা তীব্র আকার ধারণ করার সম্ভাবনা নেই। দেশের অন্যান্য স্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।’
আরও পড়ুন- ওমিক্রনের প্রাথমিক পাঁচ লক্ষণ
রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি জানিয়ে শাহীনুল ইসলাম বলেন, ‘আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে।’
আইনিউজ/এসডিপি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























