নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৩, ১২ ডিসেম্বর ২০২১
আবার দেশে ফিরেছেন মুরাদ হাসান
মুরাদ হাসান
কানাডা এবং দুবাইতে ঢুকতে চেয়েও ব্যর্থ হওয়া সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান আবার দেশে ফিরেছেন। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি রোববার বিকেল ৪টা ৫৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মুরাদ দেশে ফিরেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
গত বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। তবে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেখানে ঢুকতে ব্যর্থ হন তিনি। ফলে তাকে আবার দুবাই ফিরে আসতে হয়। কিন্তু দুবাই ঢুকতে চাইলেও সেটি সম্ভব হয়নি। তাই বাধ্য হয়েই আজ আবার দেশে ফিরেছেন।
আরও পড়ুন- মুরাদ হাসানের সঙ্গে কোনো যোগাযোগ নেই : তথ্যমন্ত্রী
জানা গেছে, মুরাদ এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটির টিকিট কিনেন। ফ্লাইটটি দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল ৪টা ৫৪ মিনিট হলেও ৫টা ৭ মিনিটের দিকে এটি ঢাকায় অবতরণ করে’।
এদিকে মুরাদ হাসান যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছেন কিছু মানুষ। বিমানবন্দর এলাকার মূল ফটকের বাইরের সড়কে প্রায় ৩০-৪০ জন নিজেদের আওয়ামী লীগের কর্মী দাবি করে মুরাদকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন- কানাডায় ঢুকতে দেওয়া হয়নি মুরাদকে
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলার পর ডা. মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়। যেখানে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে তার সঙ্গে দেখা করার জন্য বলেন। ফোনে চিত্রনায়ক ইমনকে তিনি বলেন, ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডা. মুরাদের শাস্তির দাবি ওঠে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তাকে ৭ ডিসেম্বরের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























