ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ১৩ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:০৯, ১৩ ডিসেম্বর ২০২১

করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের ৩ জন পুরুষ, ১ জন নারী। এক জন করে মারা গেছেন ঢাকায় ও রাজশাহী বিভাগে। আর ১ জন করে মারা গেছেন খুলনা বিভাগে।

আরও পড়ুন- দেশে প্রতি চারজনের একজন ভুগছেন মানসিক সমস্যায়, বেশিরভাগই তরুণ 

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে।

এর আগে শনিবার করোনায় ৬ জন মারা গিয়েছিলেন। ওইদিন ৩২৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন- ব্যাংক লেনদেনে মিথ্যা তথ্য দিলে তিন বছরের কারাদণ্ড

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৬৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৩৭ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ৭৫শতাংশ।

আরও পড়ুন-  ওমিক্রন ইস্যুতে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

Green Tea
সর্বশেষ