ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ১৫ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:০৭, ১৫ ডিসেম্বর ২০২১

ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ

এসিড ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আরও পড়ুন- দেশে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা

পরে আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করি।

গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ ৭ জনকে রিটে বিবাদী করা হয়।

আরও পড়ুন- দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমলো

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, রিটের শুনানি নিয়ে আজকে আদালত ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অবৈধ ইজিবাইক আমদানি থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

শ্যামলী বাসে সহযাত্রীর পকেটমার, ১ লক্ষ টাকাসহ আটক ৫ 

৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র‍্যালি

এক সেশনে এত এমপির মৃত্যু, সংসদে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়