ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ১৫ ডিসেম্বর ২০২১

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

কোনো স্কুলে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যবসার জায়গা নয়। এটা নৈতিকতা চর্চার জায়গা। 

বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল পদ্ধতির স্কুল ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন- দেশে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা

শিক্ষামন্ত্রী বলেন, নীতিমালার বাইরে গিয়ে কোনো স্কুল ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না। লটারির বাইরে গিয়ে ভর্তি পরীক্ষা আয়োজন ও অতিরিক্ত ফি নেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নয়। যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দীপু মনি বলেন, অনাকাঙ্ক্ষিত অসংখ্য তদবির ও কোচিং বাণিজ্য বন্ধ করতেই মূলত শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল ভর্তিতে লটারি কার্যক্রম নিয়মিত বহাল রাখা হবে। এ বছর শিক্ষার্থীদের একবার বদলির নীতিমালা রাখা হয়েছে।

আরও পড়ুন- দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমলো

এর আগে শিক্ষামন্ত্রী কম্পিউটারে বোতাম চেপে লটারির কার্যক্রম উদ্বোধন করেন। অনলাইনে স্কুল ভর্তির এই লটারি টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হচ্ছে।

সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ১৭টি শূন্য আসনের বিপরীতে মোট ৫ লাখ ৩৮ হাজার ১৫৩ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আইনিউজ/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়