ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০১, ১৫ ডিসেম্বর ২০২১

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষর ১৯ ডিসেম্বর

দাতু সেরি এম সারাভানান ও ইমরান আহমদ

দাতু সেরি এম সারাভানান ও ইমরান আহমদ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আগামী ১৯ ডিসেম্বর এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন- আগামীতেও লটারির মাধ্যমে হবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় যাচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ মনিরুস সালেহীন, বিএমইটির পরিচালক শহিদুল আলম এনডিসি ও উপসচিব সুসমা সুলতানা।

গত ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতু সেরি এম সারাভানান আনুষ্ঠানিক এক চিঠিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সমঝোতা স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানান। 

আরও পড়ুন- দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমলো

জানা গেছে, এবারের সমঝোতা স্মারকে কিছু বিষয় পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জিটুজি প্লাস পদ্ধতি উল্লেখ থাকছে না, যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি, কর্মীদের বাধ্যতামূলক বিমা থাকছে। আরও রয়েছে মালয়েশিয়ার সোশ্যাল সিকিরিটির আওতায় আজীবন সুবিধা পাওয়া। 

আরও পড়ুন- বিজয় দিবসে দেশবাসীকে যে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী

এছাড়া কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান, চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও, বয়স নির্ধারণ করা হয়েছে ১৮-৪৫ বছর পর্যন্ত। তবে কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কত হবে তা জানা যাবে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর।

আইনিউজ/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

Green Tea
সর্বশেষ