আবহাওয়া ডেস্ক
সোমবারের পর কমতে পারে তাপমাত্রা
ডিসেম্বরের শেষের দিকে উত্তরাঞ্চলসহ সারাদেশেই শীতের প্রকোপ বাড়ে। এবারও সেরকম হতে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, সোমবারের পর তাপমাত্রা আরও কমে যেতে পারে। আর তাপমাত্রা কমলে তুলনামূলক বেশি শীত অনুভূত হবে।
শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ গণমাধ্যমকে বলেন, এখন যে তাপমাত্রা আছে, আগামী দু-এক দিন সে তাপমাত্রাই বিরাজ করবে। তবে রাতে কিছুটা কমতে পারে। সেটাও খুব বেশি নয়। ২০ ডিসেম্বরের পর দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে তাপমাত্রা আরও কমবে।
আরও পড়ুন- ভাসানচরের পথে আরও পাঁচ শতাধিক রোহিঙ্গা
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন- বাংলাদেশের ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে : রামনাথ কোবিন্দ
এদিকে শুক্রবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উত্তরের এ জনপদে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দেখা মিললেও উত্তাপ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। দুপুর গড়াতেই হিমশীতল বাতাস বইতে শুরু করে। বিকেল হতেই শীত অনুভূত হচ্ছে।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























