নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে : রামনাথ কোবিন্দ
তিন দিনের সফর শেষে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত বছর করোনা মহামারি প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর ছিল। তিনি এই সফরকে সবচেয়ে সঠিক ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
ভারতের রাষ্ট্রপতি বলেন, একজন ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে দেখা করা আনন্দ ও সম্মানের। পাশাপাশি বাংলাদেশের জনগণের উষ্ণতা ও ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর রমনা কালী মন্দিরে ভারতীয় নাগরিক ও দেশটির বন্ধুদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এরপর দুপুরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ প্লেনে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান।
আরও পড়ুন- রমনা কালীমন্দিরের ভবন উদ্বোধন করে পূজা দিলেন ভারতের রাষ্ট্রপতি
সংবর্ধনা অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ বলেন, আমরা যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছি। স্বাধীনতা অর্জনে বাংলাদেশের জনগণের বিপুল ত্যাগের প্রতি আমি শ্রদ্ধা জানাই।
ভারতীয়দের হৃদয়ে বাংলাদেশের বিশেষ স্থান রয়েছে উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, আমাদের রয়েছে আত্মীয়তা, ভাষা এবং সংস্কৃতির প্রাচীন বন্ধনের ওপর ভিত্তি করে রচিত এক অনন্য ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের সম্পর্ক দুই দেশের বিচক্ষণ নেতৃত্বের দ্বারা লালিত হচ্ছে।
আরও পড়ুন- ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর সশস্ত্র সংগ্রামের কথাগুলো আমার মনে পড়ছিল। আমি শ্রদ্ধা জানাই সেই সব নারীদের প্রতি, যাদের মর্যাদা লঙ্ঘন করা হয়েছিল, অসহায় বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছিল।
বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, আজ বাংলাদেশ এই অঞ্চলে প্রবৃদ্ধি ও উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। একই সঙ্গে বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশের জনগণের লড়াই ন্যায়সঙ্গত ছিল। এই লড়াই ছিল মৌলিক গণতান্ত্রিক অধিকারের জন্য।
মুক্তিযুদ্ধের পর, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বড় ধরনের আর্থ-সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বলে উল্লেখ করেন ভারতের রাষ্ট্রপতি।
আরও পড়ুন- বন্ধুত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে ভারত প্রতিশ্রুতিবদ্ধ
বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতির দিকে এগিয়ে যেতে এবং বৃহত্তর সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, একটি প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সম্প্রীতিপূর্ণ সমাজে বাংলাদেশের মৌলিক মূল্যবোধ বজায় রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম প্রধান অবদান।
তিনি আরও বলেন, ভারত এমন একটি বাংলাদেশকে সমর্থন করবে, যা এদেশের স্বাধীনতা আন্দোলন থেকে আবির্ভূত মূল্যবোধগুলোকে তুলে ধরে।
বাংলাদেশের মানুষের সদিচ্ছা এবং বন্ধুত্বকে ভারত মূল্যায়ন করে বলে জানান রামনাথ কোবিন্দ।
গত বুধবার (১৫ ডিসেম্বর) স্ত্রীসহ ঢাকায় এসেছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে তিনি ঢাকা আসেন। যা তার প্রথমবারের মতো বাংলাদেশ সফর ছিল।
মুজিব জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে অংশ নেন তিনি।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























