নিজস্ব প্রতিবেদক
রমনা কালীমন্দিরের ভবন উদ্বোধন করে পূজা দিলেন ভারতের রাষ্ট্রপতি
ঢাকার প্রাচীনতম রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করেছেন বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে মন্দিরটিতে পূজাতেও অংশ নেন তিনি।
রমনা কালীমন্দির কমিটির সভাপতি উৎপল সরকার জানান, সকালে কালীমন্দির পরিদর্শনের সময় প্রথমে ভারত সরকারের অর্থায়নে সংস্কার হওয়া মন্দিরের অংশটি উদ্বোধন করেন রামনাথ কোবিন্দ। পরে পূজায় অংশ নেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার সকালে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সফরের প্রথম দিন সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রামনাথ। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশভোজে অংশ নেন।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।
তিন দিনের সফর শেষে আজ শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপ্রধানের।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























