নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে আরও ১৮ লাখ করোনা টিকা উপহার দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ করোনা টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানের টিকার পরিমাণ দাঁড়াল এক কোটি ৮৫ লাখ ডোজে।
আরও পড়ুন- কর্মী নিয়োগে মালয়েশিয়ার সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন
বার্তায় মার্কিন দূতাবাস বলছে, কোভিড-১৯ মোকাবিলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকব। বাংলাদেশের চলমান টিকাদান কার্যক্রমকে সহায়তা করা অব্যাহত রাখার পাশাপাশি কোল্ড-চেইন মেনে দেশের ৬৪টি জেলার সবকটিতে টিকা সংরক্ষণ, পরিবহন ও নিরাপদে ফাইজার টিকাদানে সহায়তা করব।
মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, আমরা বাংলাদেশকে আরেক দফায় ফাইজার টিকা উপহার দিতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্রের দেওয়া এ উপহার বাংলাদেশ সরকারকে টিকাদান কার্যক্রমের গতি ধরে রাখতে সহায়তা করবে। বছরের শেষ নাগাদ ৪০ ভাগ জনসংখ্যাকে টিকাদানের আওতায় আনার লক্ষ্য অর্জনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন- স্কুল বন্ধের আরেকটি ঢেউ শিশুদের জন্য সর্বনাশা হবে : ইউনিসেফ
গত ২৭ নভেম্বর বাংলাদেশকে ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় দেশটি।
গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় করোনাবিষয়ক এক বৈঠকে (মন্ত্রী পর্যায়ের) বাংলাদেশকে আরও এক কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আইনিউজ/এসডিপি
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























