ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ২১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:৫৮, ২১ ডিসেম্বর ২০২১

জানুয়ারির মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুর সম্ভাবনা

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে

জানুয়ারির মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেছেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। কর্মীরা ন্যূনতম খরচে সেখানে যেতে পারবেন।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ব্যাপারে সমঝোতা স্মারক সই শেষে দেশে ফিরে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আরও পড়ুন- ‘পর্যটন স্পটে মাস্ক না পরায় সংক্রমণ বাড়ার আশঙ্কা’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান চুক্তিতে সই করেন।

আরও পড়ুন- বড়দিন-থার্টি ফার্স্ট নাইট আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

এর আগে, গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। দেশটির সব সেক্টরে কর্মী নেওয়ার অনুমোদন দেয় মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ। বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি।

আইনিউজ/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

Green Tea
সর্বশেষ