ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ২৩ ডিসেম্বর ২০২১

করোনায় আজ মারা গেলেন ২ জন, শনাক্ত ৩৮২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই পুরুষ। এর মধ্যে একজন চট্টগ্রামও অপরজন খুলনা বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জনে।

আরও পড়ুন- বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে দ্বৈত কর পরিহারসহ তিন চুক্তি স্বাক্ষরিত

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন মৃত্যু হয় একজনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৬২৪ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ।

আরও পড়ুন- এবারও হচ্ছে না বই উৎসব

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩১২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি  

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ