নিজস্ব প্রতিবেদক
লঞ্চে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পাবে দেড় লাখ টাকা
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আরও পড়ুন- লঞ্চ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন ইউএনও
প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় ইতোমধ্যে যারা মারা গেছেন, তাদের পরিবারকে আমরা দেড় লাখ টাকা করে দেব। যারা আহত আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে সবধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে। বরিশাল মেডিকেলে আজ বিকেলের মধ্যে একটি বার্ন ইউনিট আসছে। যারা অতিরিক্তি দগ্ধ তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হবে।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করেছি। তিন কার্যদিবেসের মধ্যে তদন্ত টিম রিপোর্ট জমা দেবে। তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি বলব না যে এটা রাজনৈতিক নাশকতা কিংবা দেশবিরোধী কোনো চক্রের কাজ। যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে কিনা সেটাও তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।
আরও পড়ুন- লঞ্চে অগ্নিকাণ্ড : আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
এর আগে দুপর ১টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তখন তার সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে।
জীবন বাঁচাতে অনেকেই নদীতে লাফিয়ে সাঁতরে তীরে উঠেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকে।
আইনিউজ/এসডিপি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























