আবহাওয়া ডেস্ক
বৃষ্টি বেশি হলে বাড়বে শীত
দেশের আবহাওয়া বর্তমানে শুষ্ক থাকলেও আগামী ২৮ থেকে ২৯ ডিসেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি বেশি হলে বাড়বে শীত। কম হলে আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী ২৮ থেকে ২৯ ডিসেম্বর হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টির ফলে যেহেতু মেঘ থাকবে, সেহেতু তাপমাত্রা বাড়বে। যদি বৃষ্টি বেশি হয়, তাহলে কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ আসতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। আপতত যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে বৃষ্টি না হলে তাপমাত্রা কমার চেয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুন- বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি
আবহাওয়াবিদ বলেন, ‘বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। আজকের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টা কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। নদীর অববাহিকায় যেসব অঞ্চল আছে, সেখানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ভারি কুয়াশা থাকতে পারে। অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।’
এ কে এম নাজমুল হক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা বাড়তে বা কমতেও পারে।’
আরও পড়ুন- লঞ্চ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন ইউএনও
তিনি বলেন, ‘দেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। বর্তমান আবহাওয়া পরিস্থিতি জানুয়ারির ২ থেকে ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর তাপমাত্রা কমতে শুরু করবে।
আইনিউজ/এসডিপি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























