নিজস্ব প্রতিবেদক
আরও ২৭৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। আর সুস্থ হয়েছেন ২২৪ জন।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.০১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৩.৯২ শতাংশ।
গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ১৮০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫৬ জন।
করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১০৬ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৫০ জন।
- আরও পড়ুন- ভারতে ফের মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।
আইনিউজ/এসডি
আইনিউজের ভিডিও খবর
৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র্যালি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























