নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩০, ২৫ ডিসেম্বর ২০২১
লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।
শনিবার ঢাকার রামপুরায় বিটিভি ভবনে বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪১ জনের প্রাণহানি ঘটে, আহত হন শতাধিক। এখনও নিখোঁজ রয়েছেন আরো অনেকে। এদিকে এ ঘটনাকে বিএনপি নেতারা 'সরকারের দুঃশাসনের ফল' বলে মন্তব্য করেন।
আরও পড়ুন- লঞ্চ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন ইউএনও
দুর্ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করে এবং নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তথ্যমন্ত্রী বলেন, এক্ষেত্রে তদন্ত হচ্ছে এবং এটি দুর্ঘটনা না নাশকতা সেটি তদন্তে বেরিয়ে আসবে এবং যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সাহায্য দেয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি মনিটর করছেন।
কিন্তু এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং মান্না সাহেবসহ অন্য নেতারা যেসব বক্তব্য রাখছেন, সেগুলো তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব থেকেই বলছেন, বলেন ড. হাছান মাহমুদ।
আরও পড়ুন- লঞ্চে অগ্নিকাণ্ড : যমজ বোনের মরদেহ নিলেন মামা, নিখোঁজ মা
তাহলে উন্নত দেশগুলোসহ পৃথিবীর বিভিন্ন দেশে এবং এদেশে আগেও যেসব দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা কি বলবেন প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, এর সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই।
হাছান মাহ্মুদ বলেন, সবকিছুর সাথে রাজনীতি নিয়ে আসা অবান্তর। কেউ যদি বলেন, মান্না সাহেব ছয়বার দলবদল করেছেন, সেটিও কি সুশাসনের অভাবে! মির্জা ফখরুল সাহেবসহ অন্য বিএনপি নেতারাও যারা খোলস বদলেছেন, সেটিও কি সুশাসনের অভাবে! এসব বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।
আইনিউজ/এসডিপি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























