আবহাওয়া ডেস্ক
শৈত্যপ্রবাহ শুরু হতে পারে দিয়ে নতুন বছর
আর কিছুদিন পরে নতুন বছর। আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে দিয়ে নতুন বছর। যা শেষ পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহে বিস্তার লাভ করতে পারে। রোববার (২৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা যায়।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বছরের শেষ দিকে তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই। এছাড়া শৈত্যপ্রবাহ বিস্তার লাভের কোনো ধরনের আশঙ্কা নেই বছরের শেষ দিনগুলোতে। তেঁতুলিয়া ছাড়া দেশের সব অঞ্চলে আগামী কয়েকদিন ১০-১৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করতে পারে। আর তেঁতুলিয়াতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
আরও পড়ুন- লঞ্চে অগ্নিকাণ্ড : মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
এছাড়া আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর রাজশাহী এবং রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহ বিস্তার লাভের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস। সেহেতু ওই মাসে একাধিক শৈত্যপ্রবাহ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হয়ে তা মাঝারি আকার ধারণ করে শেষ পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহে বিস্তার লাভ করতে পারে।
আইনিউজ/এসডিপি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























