নিজস্ব প্রতিবেদক
১১-১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক সম্মেলন
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দুই বছর পর হতে যাচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. জিল্লুর রহমান চৌধুরী জানান, আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি ডিসি সম্মেলন হবে।
তিনি আরো জানান, তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সেশনগুলোসহ অন্যান্য বিষয় এখনো চূড়ান্ত হয়নি। সম্মেলনের পুরো কর্মসূচি চূড়ান্ত হতে আরো কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন- এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ গ্রেফতার
সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই ডিসি সম্মেলন হয়েছে। এরপর কোভিড-১৯ মহামারির কারণে গত বছর (২০২০ সাল) ও চলতি বছর (২০২১) সম্মেলন হয়নি।
চলতি বছরের ৫ থেকে ৭ জানুয়ারি ডিসি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে তা স্থগিত করা হয়।
আরও পড়ুন- ‘মুজিববর্ষ’ বানান ভুলের জন্য উদযাপন কমিটি ক্ষমা চেয়েছে
সাধারণত প্রতি বছর জুলাই মাসে সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন। ২০১৯ সালে ডিসি সম্মেলনে প্রথমবারের মতো প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।
আইনিউজ/এসডিপি
৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র্যালি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























