ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ২৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:৫৯, ২৮ ডিসেম্বর ২০২১

২৪ ঘণ্টায় তিন শতাধিক মানুষের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় তিন শতাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন একজন নারী। তিনি ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬১ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে।

আরও পড়ুন- খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়

সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৭১ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।

আরও পড়ুন- এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩২৩ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়