নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১২, ২৭ ডিসেম্বর ২০২১
মঙ্গলবার থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু, মোবাইলে যাবে এসএমএস
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। যারা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য, তাদের মোবাইল ফোনে এসএমএস চলে যাবে। তবে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে।
সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা এবং স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
মো. লোকমান হোসেন বলেন, 'দেশের সবাইকেই অবশ্যই করোনার দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে। কাল থেকে ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।'
আরও পড়ুন- ২৪ ঘণ্টায় তিন শতাধিক মানুষের করোনা শনাক্ত
তিনি আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। দেশে টিকার কোনো সংকট নেই।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, 'ওমিক্রন থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে ও মাস্ক পরতে হবে। এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি, যাতে সেসব এলাকার রিকশাওয়ালা থেকে সবাই ভ্যাকসিন নেয়।'
আরও পড়ুন- খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, যে আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ৬ মাস আগে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে আজ এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে আগে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই এসএমএস যাবে। যিনি এসএমএস পাবেন, তিনি টিকা পাবেন। টেক্সট মেসেজ আজ থেকেই পাঠানো হবে।
আহমেদুল কবীর বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনও চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে দেওয়া হবে আরও কিছুদিন পর।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বরে ৬০ জনকে পরীক্ষামূলকভাবে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র্যালি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























