ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:১০, ২৮ ডিসেম্বর ২০২১

একদিনে আরও ৩৯৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় চারশত মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৩৮ টি নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ২৮ হাজার ৬২ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৯৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সর্বশেষ