ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ২৯ ডিসেম্বর ২০২১

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে

চাবাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

এদিকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গাতেও। বৃষ্টি চলে যাওয়ার পর আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমে গিয়ে শীত বাড়তে পারে।

আরও পড়ুন- মা-বাবা হচ্ছেন ফারুকী-তিশা

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুষ্টিয়া এবং যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন- দেশে আরও ৩ জন ওমিক্রন আক্রান্ত

বজলুর রশীদ বলেন, বৃষ্টি কেটে গেলে আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়