নিজস্ব প্রতিবেদক
গাড়িচালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ বন্ধে গাড়িচালকদের অভ্যাসগতভাবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়ায় জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
মন্ত্রী বলেন, উন্নত দেশে কেউই অহেতুক হর্ন বাজায় না। আমাদের দেশেও যাতে ড্রাইভাররা অপ্রয়োজনীয় হর্ন বাজানোর অভ্যাস দূর করে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আরও পড়ুন- বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি : অর্থমন্ত্রী
বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের ওপর নভেম্বর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, শব্দদূষণ বন্ধে হাইড্রলিক হর্ন বন্ধ কার্যকর করণ এবং অন্যান্য সকল ধরনের শব্দের মানমাত্রা নির্ধারণপূর্বক তা বাস্তবায়ন করতে হবে। মন্ত্রী সভায় শব্দদূষণ সহ সকল প্রকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গৃহীত প্রকল্পসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন- দেশে আরও ৩ জন ওমিক্রন আক্রান্ত
এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গণসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
আইনিউজ/এসডিপি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























