ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ১ জানুয়ারি ২০২২

ওয়ার্ড পর্যায়ে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু, চলবে দুই মাস

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ওয়ার্ড পর্যায়ে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে দুই মাস।

ওয়ার্ড পর্যায়ে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, আজ সারাদেশে ওয়ার্ড পর্যায়ে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনে সাড়ে ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সপ্তাহে ৩ দিন টিকা দেওয়া হবে। এরমধ্যে নিয়মিতভাবে সপ্তাহে দুইদিন টিকা পাবেন সাধারণ মানুষ আর একদিন পাবেন মা ও শিশু।

আরও পড়ুন- উৎসব ছাড়াই সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শুরু

ডা. শামসুল হক বলেন, বিশেষ এই টিকা কার্যক্রম পরিচালনা করা হবে গ্রাম ও ওয়ার্ডপর্যায়ে। পাশাপাশি স্বাভাবিক টিকাদান কর্মসূচি ও বুস্টার ডোজ দেওয়া চলমান থাকবে।

টিকার আওতায় আসবে ৩ কোটি মানুষ

নতুন বছরকে কেন্দ্র করে বিশেষ টিকা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ব্যাপক প্রচারের মাধ্যমে দুই মাসে তিন কোটি ৩২ লাখ মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।

ডা. শামসুল হক শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন বছরে টিকাদান কর্মসূচির গতি বাড়াতে ১ জানুয়ারি থেকে দেশ জুড়ে বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। এটি চলবে টানা দুই মাস। দীর্ঘ এই ক্যাম্পেইনে তিন কোটি ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রম পরিচালনা করা হবে গ্রাম ও ওয়ার্ডপর্যায়ে। পাশাপাশি স্বাভাবিক টিকাদান কর্মসূচি ও বুস্টার ডোজ দেওয়া চলমান থাকবে।

আরও পড়ুন- নতুন বছরে করোনাকে হারানোর প্রত্যাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ডা. শামসুল হক বলেন, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে দেশে ১১ কোটি ৪০ লাখ মানুষ রয়েছে। তাদের কাছে টিকা পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ডে ইতোমধ্যেই টিকা কেন্দ্র তৈরি করা আছে। প্রতিটি ইউনিয়নে নয়টি করে ওয়ার্ড রয়েছে। এই নয়টি ওয়ার্ডে গড়ে ২৪/২৭টি টিকা কেন্দ্র থাকবে, যাকে আমরা বলি সাবব্লক ভিত্তিক। এর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের সবাইকে টিকার আওতায় আনতে চাই।

টিকা কর্মসূচির পরিচালক বলেন, দেশের চার হাজার ৬১১টি ইউনিয়নে মোট এক লাখ ১০ হাজারের বেশি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে তিনশ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দেওয়া হবে। পরবর্তী সময়ে তাদের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

বিশেষ এই কর্মসূচিকে সফল করতে  এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে টিকা পাঠানো হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়