নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২২:৩৩, ৩ জানুয়ারি ২০২২
১৫ জানুয়ারির মধ্যে টিকা না নিলে ঘর থেকে বেরোনো যাবে না
আগামী ১৫ জানুয়ারির মধ্যে টিকা না নিলে জন চলাচল সীমিত করা হবে। ঘর থেকে বের হওয়া যাবে না! এছাড়া নিজেদের দোকানপাটও খুলতে পারবেন না। যারা প্রথম ডোজ টিকা নেননি, এটা তাদের জন্য প্রযোজ্য। মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আজ সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশের ৬৪ জেলার জেলার জেলা প্রশাসক, সবকটি বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিভিল সার্জন, পুলিশ সুপার ও জেলা সদরের মেয়রদের নিয়ে একটি ভিডিও কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিভিন্ন দফতরের সচিবগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
ভিডিও কনফারেন্সে মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন চৌধুর জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মেয়র মো. ফজলুর রহমান।
মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যারা এখন পর্যন্ত করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ নেননি, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এক বৈঠকে এমনটাই জানানো হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আই নিউজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যারা দোকানপাট খুলবেন, জনসমাগমে যাবেন তাদের অবশ্যই করোনার টিকা নিতে হবে। যেসব জায়গায় জনসমাগম হয়, সেসব জায়গায় যাওয়ার আগে অবশ্যই টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। করোনাভাইরাসের বিস্তার রোধে ভিডিও কনফারেন্সে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও খবর
মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ
মৌলভীবাজার : সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























