নিজস্ব প্রতিবেদক
অষ্টম ধাপে আট ইউপিতে ভোট ১০ ফেব্রুয়ারি
অষ্টম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলের আটটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত আটটায় ইসি ঘোষিত তফসিলে আরও জানানো হয়েছে, এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৭ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ২০ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারির মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জানুয়ারি এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে আগামী ২৫ জানুয়ারি।
আর ১০ ফেব্রুয়ারি সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা
অষ্টম ধাপের ভোট অনুষ্ঠানের আটটি ইউনিয়ন পরিষদ হচ্ছে- ঢাকা জেলার কেরানীগঞ্জের তারানগর, গাজীপুর কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর, বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ও চর জুবলি, ভোলার লালমোহন উপজেলার বদরপুর এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর।
ইসি সূত্র জানায়, অষ্টম ধাপের সবগুলো ইউপিতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এরইমধ্যে চার ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন- অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, কমছে দোকান-শপিংমল খোলার সময়
এছাড়া ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে আগামী ৩১ জানুয়ারি আর সপ্তম ধাপের ১৩৮ ইউপির ভোট আগামী ৭ ফ্রেব্রুয়ারি।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























