ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ৬ জানুয়ারি ২০২২

৩৩ বছরেও জাহাজ দেয়নি পাকিস্তান, চুক্তি বাতিল করল বাংলাদেশ

৩৩ বছর আগে পাকিস্তান থেকে দুটি জাহাজ কেনার জন্য চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু সেই দুটি জাহাজ এখনো দেয়নি পাকিস্তান। তাই সেই চুক্তি বাতিল করল বাংলাদেশ। 

বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

আরও পড়ুন- টিকা না নিয়ে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, পাকিস্তান থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি কন্টেইনার কেনার জন্য ১৯৮৮ সালের ১৩ অক্টোবর মন্ত্রিসভা পাকিস্তানের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করা হয়েছিল। আজ পর্যন্ত তারা দেয়নি, কিছু হয়নি।

আরও পড়ুন- টিকার সনদ ছাড়া শপিংমলে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চে চলাচল করা যাবে না

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাকিস্তান সরকার তাদের কারাচি শিপইয়ার্ডকে ৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিল। আমরাও টাকা দেইনি। চু্ক্তিটির এতদিন হওয়ার পরেও কিছু হয়নি বলে মন্ত্রিসভা চুক্তিটি বাতিল করে দিয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সর্বশেষ