ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ৮ জানুয়ারি ২০২২
আপডেট: ১৭:৩৭, ৮ জানুয়ারি ২০২২

দেশে আরও ১১১৬ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৬ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ জন করোনা রোগী।

শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়  ১৮ হাজার ৫৮৬ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।

নতুন ৭ জন নিয়ে এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৯৮ জনের মৃত্যু হয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়