ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪০, ৯ জানুয়ারি ২০২২

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। তবে এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে পাঠদান করানো হবে।

রোববার (৯ জানুয়ারি) রাতে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারিগরি পরামর্শক কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার

তিনি বলেন, বৈঠকে বিধিনিষেধসহ অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সবশেষে আপাতত বিধিনিষেধ এলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, প্রথমে এক সপ্তাহ দেখা হবে। ওই সপ্তাহের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তীতে করণীয় ঠিক হবে। 

আরও পড়ুন- ১৫ জানুয়ারির পর টিকা না নিলে ক্লাসে যেতে পারবে না শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, আজকের বৈঠকের সকল সিদ্ধান্ত নিয়ে কাল শিক্ষা মন্ত্রণালয়ের একটি ব্রিফ হবে। সেখানে বিস্তারিত সকল কিছু জানানো হবে। 

কারিগরি কমিটির ৫১তম সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়