নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৬, ১০ জানুয়ারি ২০২২
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০
ওমিক্রন
দেশে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে।ফলে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্তের খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তারা জিম্বাবুয়ে সফর করে দেশে ফেরা নারী ক্রিকেট দলের সদস্য ছিলেন।
আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা
এরপর ২৭ ডিসেম্বর একজনের ও গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত হয়। তিনজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ৩১ ডিসেম্বর।
এরপর গত ৬ জানুয়ারি একদিনেই ১০ জনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত হয়। সবশেষ ৮ জানুয়ারি নতুন করে আরেকজনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্তের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন- করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কারিগরি কমিটির চার দফা সুপারিশ
যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন সবাই সুস্থ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এমনকি তাদের অনেকে আবার সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলেও জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























